চুয়াডাঙ্গা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

Padma Sangbad
১১১

অনলাইন ডেস্ক।।
বিশ্ববাজার ও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

চলমান জ্বালানি সংকট নিরসনে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরে রিজভী বলেন, “মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এমন কঠিন পরিস্থিতিতেও সরকার জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারের তুলনায় মূল্যের সাম্প্রতিক সমন্বয়ের পরও সরকারকে এই খাতে বড় অংকের লোকসান বহন করতে হচ্ছে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি লিটার ডিজেল কিনতে হচ্ছে ২৫০ টাকায়। ফলে অভ্যন্তরীণ বাজারে দাম সমন্বয়ের পরও প্রতি লিটারে প্রায় ৭০ টাকার মতো লোকসান গুনতে হবে।”

দেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, “একটি মহল কৃত্রিমভাবে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশে যে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে, তার পেছনে পতিত স্বৈরাচারের যোগসাজশ থাকার জোরালো আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সচেতন দেশবাসী ও দলের সমর্থকেরা পুরোপুরি ওয়াকিবহাল আছেন।”

তিনি আরও বলেন, সরকারের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমুখী নানা পদক্ষেপকে ভিন্নখাতে চালিত করার গভীর ষড়যন্ত্র চলছে। বর্তমান সংকট নিরসনে বিরোধী দলগুলোর পক্ষ থেকে গঠনমূলক সমাধানের প্রত্যাশা ব্যক্ত করে তিনি জানান, সম্প্রতি লংমার্চ কর্মসূচি থেকে বিএনপি ও সরকারের বিরুদ্ধে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে, তা মোটেও কাম্য নয়। একই সাথে জনগণের স্বার্থে গৃহীত উদ্যোগগুলোকে কিছু পক্ষের ব্যঙ্গ-বিদ্রূপ করার নীতিকেও তিনি অনুচিত বলে উল্লেখ করেন।

প্রশাসনের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের ভেতরে অবস্থান নিয়ে সার্বিক কাজ ভেস্তে দেওয়া বা স্যাবোটেজ করার চক্রান্তে লিপ্ত রয়েছে। আড়ালে থেকে গোপন কক্ষে বসে তারা পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়েছে কি না—তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে।”

আপডেট : ১২:৩৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬