চুয়াডাঙ্গা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ঝিনাইদহে যুবক আটক

Padma Sangbad
৩৩

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার ঘটনায় আব্দুর রহমান সম্রাট নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে শহরের হামদহ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে মহাসড়কের সড়কদ্বীপে স্থাপিত ভাস্কর্যটির মাথায় রশি দিয়ে বাঁধা একটি জুতার মালা ঝুলতে দেখেন পথচারীরা। মুহূর্তের মধ্যে ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে চরম ক্ষোভ, অসন্তোষ ও নিন্দার ঝড় ওঠে। খবর পেয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবমাননাকর জুতার মালাটি ভাস্কর্য থেকে অপসারণ করেন।
ঘটনার পর বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সুশীল সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান কামাল এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাগ্নেসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান কামাল বলেন, “মুক্তিযুদ্ধের মহানায়কের প্রতি এই ঘৃণ্য আচরণ কেবল নিন্দনীয়ই নয়, এটি পুরো জাতির জন্য চরম অপমানজনক। আমরা ঘটনার পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
ঘটনার বিষয়ে পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছান জানান, জেলা পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা শাখা তাৎক্ষণিক অভিযানে নেমে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে আব্দুর রহমান সম্রাটকে আটক করেছে।
অন্যদিকে জেলা প্রশাসক মো. নোমান হোসেন স্পষ্ট জানিয়ে দেন, মুক্তিযুদ্ধের স্মারকের প্রতি এমন অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপডেট : ১১:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬