চুয়াডাঙ্গা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির রাতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, কেশবপুরে নিহত ১ আহত ২

Padma Sangbad
১৫১

যশোর সংবাদদাতা।।

যশোরের কেশবপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম হোসেন (২০) নামে একজন নিহত এবং আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে বৃষ্টির মধ্যে যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম হোসেন কেশবপুর ফিলিং স্টেশনের নজেলম্যান এবং উপজেলার কমলাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত দুই যুবক হলেন একই গ্রামের মিন্টু রহমানের ছেলে রায়হান হোসেন (১৯) ও সোহরাব হোসেনের ছেলে রিফাত হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে মোটরসাইকেলে তিন যুবক যাওয়ার পথে ফকিররাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালক নাঈম হোসেন ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা দুই যুবক মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, নাঈমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আপডেট : ১১:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬