চুয়াডাঙ্গা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেইলি রোডে অগ্নিকাণ্ড: মির্জা ফখরুলের শোক

Padma Sangbad
৮৫

বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএনপি।

শুক্রবার (১ মার্চ) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই শোক জানান। তিনি বলেন, বেইলি রোডস্থ একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৫ জনের নির্মম মৃত্যু এবং এখনো হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সংশ্লিষ্ট চিকিৎসকগণ জানিয়েছেন।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করি শোকার্ত পরিবারগুলো যেন তাদের স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে ধৈর্য ধারণ করতে পারেন।

আরো পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২ সন্তানসহ পপির মৃত্যু

এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে। কারণ সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে বলেই নানা দুর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ঝরে যায়।

বিএনপি মহাসচিব শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং অগ্নিদগ্ধের আহতদের সুচিকিৎসার দাবিও জানান ।

আপডেট : ০৩:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪