চুয়াডাঙ্গা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে গুম মামলায় সাবেক চেয়ারম্যান ২ দিনের রিমান্ডে

Padma Sangbad
৮৬

যশোর সংবাদদাতা।।

বেনাপোলের যুবদল কর্মী পলাশ হোসেনকে অপহরণ ও গুমের মামলায় আটক বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল রিমান্ড আবেদন শুনানি শেষে এ আদেশ দেন। মফিজুর রহমান বেনাপোলের ধান্যখোলা গ্রারে মৃত আনু কামারের ছেলে ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ জুন রাজনৈতিক বিরোধের জেরে পলাশ হোসেনকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন মামলা না নেওয়ায় পরে ২০২৫ সালে পলাশের ভাই আদালতে মামলা করেন। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। আদালতের নির্দেশে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মামলাটি বেনাপোল পোর্ট থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই মিলন মোল্যা আসামি মফিজুর রহমানকে আটকের পর ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আপডেট : ০৯:৫৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬