বেনাপোল বন্দর দিয়ে আসলো ৬২ হাজার ভারতীয় ডিম

ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে রোববার সন্ধ্যায় বেনাপোল বন্দরে প্রবেশ করেছে প্রায় ৬২ হাজার পিস মুরগির ডিম। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান বিডিএফ কর্পোরেশন ভারতীয় রপ্তানিকারক কানুফ ত্রিপুরা ইন্ডিয়ার মাধ্যমে ডিমের চালানটি আমদানি করেছে।
আমদানিকারকের মনোনীত সিএন্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজের প্রতিনিধি জানান, সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল বন্দরে ভারতীয় ডিমের প্রথম চালানটি প্রবেশ করে। ডিমের আমদানি মুল্য ২ হাজার ৯শ’ ৮৮ দশমিক ৪০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৩২ হাজার টাকা। আমদানি মুল্যের উপর ২৮ শতাংশ শুল্ক পরিশোধ করে বেনাপোল কাস্টমস থেকে ছাড়পত্র নিতে হবে।
বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, ডিমের চালানটি যেহেতু জরুরি এবং পচনশীল সে কারণে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা করে খালাসের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি মনিটরিং করা হচ্ছে।
















