চুয়াডাঙ্গা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত দুই রোগীর চোখে কর্ণিয়া ট্রান্সপ্লান্ট

Padma Sangbad
৬৮

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত দুইজন রোগীর চোখে কর্ণিয়া ট্রান্সপ্লান্টেশন করা হয়েছে। প্রায় আড়াই মাস পর কয়েকটি দেশের সহযোগীতায় এটি সম্ভব হয়েছে।

আজ রোববার রাজধানীর চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে ৪ ঘন্টার অস্ত্রোপচার শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি বলেন, সেবা ফাউন্ডেশন ইউএসএ, নেপাল থেকে অতি সংবেদনশীল কর্ণিয়াল টিস্যু বাংলাদেশে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এর আগে সেবা ফাউন্ডেশন থেকে ৪০ টি কর্ণিয়া পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্দোলনে আহত দুইজনের চোখের কর্ণিয়া ট্রান্সপ্লান্ট করা হয়েছে।

উপদেষ্টা বলেন, কোটাবিরোধী আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন শিক্ষার্থীসহ অনেক সাধারণ মানুষ। যারা বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সুচিকিৎসার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষায়িত ডেডিকেটেড কেয়ার ইউনিট গঠন করা হয়েছে। এতে আহতদের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়েছে।

আপডেট : ০৩:৩৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪