চুয়াডাঙ্গা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না’

Padma Sangbad
৭

কুষ্টিয়া সংবাদদাতা।।
কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইজির আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, ‘আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। এবার কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা।’

নাহিদ আরও বলেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলা। একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে—প্রশ্ন রাখেন তিনি।

হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।’

প্রসঙ্গত, কুষ্টিয়ায় ফকির লালন সাঁইজির আখড়াবাড়িতে ব্যক্তিগত সফরে এসে আজ রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে হামলার শিকার হয়েছেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাকে বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পুরো ঘটনা জানি না। তিনি (নাসীরুদ্দীন পাটওয়ারী) ব্যক্তিগত সফরে কুষ্টিয়া এসেছেন। আমাদের কিছু জানাননি। শুনছি, কে বা কারা হামলা করছে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করেছে।’

আপডেট : ০১:১৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬