চুয়াডাঙ্গা ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪

Padma Sangbad
১৮৪

ফরিদপুরের ভাঙ্গা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই মহিলা ও এক পুরুষ রয়েছেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যার মধ্যে দুই শিশু রয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। চুমুরদী ইউনিয়নের দিকে যাওয়ার সময় পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিনজন নিহত হন। অপরদিকে দুই শিশু ও আরও দুইজন আহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও উদ্ধারকারীরা এখনও ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

আপডেট : ০৫:৫৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫