চুয়াডাঙ্গা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল

Padma Sangbad
১০

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।

সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগের রাষ্ট্রবিরোধী যে কোনো চক্রান্ত ও নৈরাজ্য মোকাবিলার লক্ষ্যে সোচ্চার স্লোগান দেওয়া হয়।

পরে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বক্তব্য দেন। এ সময় বক্তব্য রাখেন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. বাইজিদ হোসেন, ভাঙ্গুড়া সদর ইউনিয়ন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. কাউছার আলী এবং ভাঙ্গুড়া পৌর শাখা ছাত্রদলের নেতা মো. আশিকুর রহমান।

বক্তারা বলেন, “দেশের স্থিতিশীলতা নষ্ট করতে আওয়ামী অপশক্তি যেকোনো চক্রান্ত করলে রাজপথেই তার কড়া জবাব দেওয়া হবে।” দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে ছাত্রদল সর্বদা মাঠে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

আপডেট : ০১:১৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬