চুয়াডাঙ্গা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে বিধ্বস্ত করল দক্ষিণ আফ্রিকা

Padma Sangbad
৫৯

স্পোর্টস ডেস্ক।।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে স্বাগতিকদের রীতিমতো বিধ্বস্ত করল প্রোটিয়ারা। ৭৬ রানের বড় ব্যবধানে জিতে সেমিফাইনালের জন্য এগিয়ে থাকল দলটি।

আজ রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গ্রুপ ওয়ানের ম্যাচে প্রথমে ব্যাট করা দ. আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। জবাবে ১৮.৫ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় ভারত।

১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস। সর্বোচ্চ ৩৭ বলে ৪২ রান করেন শিভাম দুবে। বাকিরা কেউই ২০ রানও করতে পারেননি।

সফরকারী বোলারদের মধ্যে মার্কো জানসেন ৩.৫ ওভারে ২২ রান খরচায় ৪টি উইকেট তুলে নেন। আর ৩ ওভারে ১২ রানে ৩টি উইকেট নেন করবিন বশ।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও ভালো শুরু করতে পারেনি। দলীয় ২০ রানে তারা অধিনায়ক এইডেন মার্করাম, কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনের মতো টপঅর্ডারকে হারা।

তবে এরপর ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবসের ঝড়ো ব্যাটে বড় সংগ্রহ পায় সফরকারীরা। মিলার ৩৫ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় সর্বোচ্চ ৬৩ রান করেন। এছাড়া ব্রেভিস ২৯ বলে ৩টি ছক্কা ও সমান চারে ৪৫ এবং স্টাবস ২৪ বলে একটি চার ও ৩টি ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন।

ভারতীয় বোলারদের মধ্যে ৪ ওভারে মাত্র ১৫ রানে ৩টি উইকেট পান জসপ্রিত বুমরাহ।

আপডেট : ০৫:০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬