ভারতীয় কাঁচা চা পাতা চোরাই পথে নিয়ে আসার সময় আটোয়ারীতে বিজিবি’র হাতে আটক-১

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে ভারতীয় কাঁচা চা পাতা চোরাই পথে নিয়ে আসার সময় বিজিবি’র হাতে আটক হয়েছে এক বাংলাদেশী যুবক, পালিয়ে গেছে আরো ৩জন। আটোয়ারী থানার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)’র নিয়ন্ত্রনাধীন গিরাগাঁও বিওপি’র নায়েক মোঃ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় বিজিবি সদস্য আনিসুর রহমান, মনিরুজ্জামান,রাকিবুল হাসানকে নিয়ে গিরাগাঁও নদীর পাড় মেইন পিলার ৪০৯ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকারী টিম চোরাকারবারীদের আটক করার চেষ্টা করলে একজনকে ১২ কেজি কাঁচা চা পাতাসহ আটক করতে সক্ষম হয়। অন্যরা পালিয়ে যায়। আটককৃত যুবক ধামোর ইউনিয়নের রমজানপাড়া গ্রামের মোঃ শরিফুল ইসলামের পুত্র মোঃ আবু হাসান(২১)। এজাহারভুক্ত পালিয়ে যাওয়া আসামীরা হলো একই এলাকার মোঃ মোস্তানের পুত্র মোঃ আজিদ (২৭),মোঃ আইয়ুব আলীর পুত্র মোঃ শামিম হোসন (২২) ও মোঃ আবু বক্কার এর পুত্র মোঃ হাবুল মিয়া। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, গিরাগাঁও বিওপি’র নায়েক মোঃ আনোয়ারুল ইসলাম বাদী হয়ে ৪জনকে আসামী করে আটোয়ারী থানায় একটি এজাহার দায়ের করেছেন। এব্যাপারে আটোয়ারী থানার মামলা নং- ০৪, তারিখ: ১০/০১/২০২৬ইং। বিজিবি কতর্ৃক আটককৃত আসামী আবু হাসানকে রবিবার (১১ জানুয়ারি) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।










