চুয়াডাঙ্গা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের কাছে শেখ হাসিনা ও কামালকে হস্তান্তরের জন্য চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ

Padma Sangbad
১৪৯

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, এই চিঠি আজ বুধবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের সরকারকে পাঠানো হবে, যা দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় পাঠানো হচ্ছে।

রায়ের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের কোনো দেশ আশ্রয় দিলে সেটি ‘অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ’ এবং ‘ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা’ হিসেবে গণ্য হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের জন্য একটি ‘অবশ্য পালনীয় দায়িত্ব’।

এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল, তবে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে এবার হস্তান্তরে ভারত সাড়া দেবে কি না, তা নিয়ে পর্যবেক্ষক মহলে প্রশ্ন রয়েছে।

উল্লেখযোগ্য, ২০১৩ সালে ভারত ও বাংলাদেশ একটি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তিতে স্বাক্ষর করে। পরে ২০১৬ সালে চুক্তি সংশোধন করা হয়, যার ফলে দুই দেশের মধ্যে পলাতক বন্দি ও আসামিদের বিনিময় প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হয়। চুক্তি অনুযায়ী, কোনো অপরাধের জন্য কমপক্ষে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামীকে প্রত্যর্পণ করা যেতে পারে, তবে অপরাধ ‘রাজনৈতিক প্রকৃতি’র হলে বা ফেয়ার ট্রায়ালের অভাব থাকলে অনুরোধ প্রত্যাখ্যান করা যাবে।

চুক্তিতে রাজনৈতিক নয় এমন অপরাধের তালিকায় রয়েছে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা, বোমা বিস্ফোরণ, সন্ত্রাসবাদের মতো গুরুতর অপরাধ।

প্রসঙ্গত, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের (উলফা) শীর্ষ নেতা অনুপ চেটিয়াসহ কয়েকজন পলাতক আসামি এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতের পক্ষ থেকেও অনুরূপভাবে কয়েকজন পলাতককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

আপডেট : ০১:০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫