চুয়াডাঙ্গা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের দিকে তাক করা আছে ১৩০ পারমাণবিক ক্ষেপণাস্ত্র

Padma Sangbad
৮২

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় পর্যটকসহ ২৬ জনের প্রাণহানির ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। পারমাণবিক শক্তিধর দেশ দুটি এরইমধ্যে প্রতিশোধমূলক পাল্টপাল্টি বেশকিছু পদক্ষেপ নিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এছাড়া দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি। এমনই এক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলওয়েমন্ত্রী হানিফ আব্বাসী।
তিনি বলেছেন, ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ও গজনবীর মতো ক্ষেপণাস্ত্রসহ ১৩০টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে।
হানিফ আব্বাসী আরও বলেছেন, শাহীন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাঁটিতে প্রস্তুত করে রেখেছি, সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্তানের জন্য।
১৩০টি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি, আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি রেলমন্ত্রী এমন মন্তব্য করেছেন।
হানিফ আব্বাসী বলেন, এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, এসব শাহীন, এসব ঘোরি…আমি আবারও বলছি এগুলো শোকেসে রাখা হয়নি, এগুলো তোমাদের দিকেই তাক করে রাখা হয়েছে, আর কারো দিকে নয়।
হুঁশিয়ারি দিয়ে হানিফ আব্বাসী আরও বলেন, যদি ভারত সিন্ধু চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলোতে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে পাকিস্তান ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ জন্য প্রস্তুতি নেবে।

আপডেট : ০১:২২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫