চুয়াডাঙ্গা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত–বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান

Padma Sangbad
৬০

আন্তর্জাতিক ডেস্ক : ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একজন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে বিবিসি বাংলা।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্তব্যরত অবস্থায় ৯৭ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান বিপিন কুমার গুলিবিদ্ধ হন। তার বয়স ৩৫ বছর। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, ওই জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুইটা জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা মোটামুটি স্ট্যাবল হয়েছে।

বর্তমানে জিবি হাসপাতালে আহত জওয়ানের চিকিৎসা চলছে। বিএসএফের স্থানীয় দফতর বা দিল্লিতে সদর দফতরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিএসএফকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

আপডেট : ০১:৫৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫