চুয়াডাঙ্গা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো স্ত্রীর যেসব গুণ থাকে

Padma Sangbad
১৩৫

মারুফ সরকার : প্রতিটি পুরুষের স্বপ্ন এমন একজন স্ত্রী খুঁজে পাওয়া যে তাকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসবে। যে প্রতিকূল পরিস্থিতিতেও তাকে সমর্থন করবে। জীবনসঙ্গী মানে কেবল সুখের ভাগাভাগি নয়, বরং জীবনের সুখ এবং দুঃখ সমানভাবে ভাগ করে নেওয়া, বিপদে ভরসার হাতটি কাঁধে রাখতে জানা। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু বৈশিষ্ট্য সম্পর্কে, যা একজন নারীকে ভালো স্ত্রী করে তোলে-

সমব্যথী: একজন ভালো স্ত্রীকে তার স্বামী এবং পরিবারের প্রতি যত্নশীল, সহানুভূতিশীল এবং বিবেচনাশীল হওয়া উচিত। প্রতিকূল সময়ে সমাধান খোঁজা এবং শান্ত থাকার মতো বৈশিষ্ট্য থাকা উচিত। দুঃসময়ে পাশে থাকাই ভালোবাসার সবচেয়ে বড় সৌন্দর্য।

সময় দেওয়া: একজন ভালো স্ত্রীর উচিত তার স্বামীর জন্য সময় বের করা। তিনি গৃহিণী বা কর্মজীবী হতে পারেন, তবে সবার জীবনেই ভালোবাসার জন্য সময় বের করা গুরুত্বপূর্ণ। যত ব্যস্তই থাকুন না কেন, সঙ্গীর জন্য দিনের কিছুটা সময় রাখুন। প্রতিদিন দুজনের কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি জমা না হলে সম্পর্ক এক সময় পানসে লাগতে পারে।

উৎসাহ এবং সম্মান: একজন ভালো স্ত্রী সবসময় উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবেন। প্রত্যেকের সিদ্ধান্তকে সম্মান জানানোর বৈশিষ্ট্য থাকা জরুরি এবং নিজের মতামত অন্যদের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

সমস্যার সমাধানে বিশ্বাসী: একজন ভালো স্ত্রী যেকোনো সমস্যায় শান্ত থাকার চেষ্টা করেন এবং একটি সমাধানে পৌঁছানো নিশ্চিত করেন। এতে নিজে, তার স্বামী এবং পরিবার উপকৃত হয়।

টিমওয়ার্ক: একজন ভালো স্ত্রী স্বামীর সঙ্গে সব কাজ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা রাখে। টিমওয়ার্ক প্রতিটি বিয়ের একটি গুরুত্বপূর্ণ দিক। একজন আদর্শ স্ত্রী খুঁজছেন এমন পুরুষের এই গুণটিকে উপেক্ষা করা উচিত নয়। টিমওয়ার্ক এবং সমন্বয় করতে জানা আসলে একটি বোনাস গুণ!

স্পেস দিতে জানা: বিয়ে মানেই দুজন দুজনের কাছে বন্দি নয়। তাই স্বামীকে স্ত্রী এবং স্ত্রীকে স্বামী স্পেস দেবেন। সবকিছুতেই নাক গলাবেন না, সবকিছুতেই সিদ্ধান্ত দেবেন না। প্রত্যেকেরই নিজস্ব কিছু সময়ের প্রয়োজন পড়ে। সেদিকে নজর রাখা উচিত।

সুখি মানুষ: একজন ভালো স্ত্রীকে সবার মধ্যে সেরাটা বের করে আনতে সক্ষম হওয়া উচিত। তিনি দয়ালু, করুণাময়ী, শ্রদ্ধাশীল, সুখি এবং সবার প্রতি যত্নশীল হন। যখন তিনি অসুস্থ বোধ করেন, তখন তার যত্ন নেওয়া স্বামী এবং পরিবারের দায়িত্ব হয়ে যায়।

আপডেট : ০১:৪৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩