চুয়াডাঙ্গা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট চুরি করলে ক্ষমতায় থাকা যায় না : প্রধানমন্ত্রী

Padma Sangbad
৮৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকার বহু চেষ্টা করেছিল। কিন্তু জনগণের ভোট চুরি করলে ক্ষমতায় থাকা যায় না, এটা প্রমাণিত হয়েছে। কারণ জনগণের ভোট চুরি করলে জনগণ তা মেনে নেয় না। ১৯৯৬ সালে খালেদা জিয়ার পদত্যাগ সেটা প্রমাণ করে।
শনিবার (১৫ জুন) সকালে গণভবনে কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে সরকারপ্রধান এসব কথা বলেন।
বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনলে হাসি পায় জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই প্রথম মানুষের ভোটাধিকার হরণ করেন।
বিএনপি শুধু ক্ষমতায় থাকাকালে নয়, বিরোধী দলে থাকাকালেও আন্দোলনের নামে গাছ কেটেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগই দেশে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বলে দাবি করেন তিনি।

আপডেট : ১২:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪