শিরোনাম :
ভৈরব নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে বাড়ির পাশের ভৈরব নদীতে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রহমান ওই গ্রামের আব্দুল জব্বারের একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলছিল শিশু রহমান। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ভৈরব নদী থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে তার কাছে এখনো কোনো তথ্য পৌঁছায়নি।।




















