চুয়াডাঙ্গা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগ: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

Padma Sangbad
২৪

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বাছির ও সিথি আক্তার। তবে তাদের বাংলাদেশের স্থায়ী ঠিকানা বা বাড়ি কোথায়, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে আটক করে। পরবর্তী সময়ে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় এবং মামলাটি আদালতে পাঠানো হয়।
বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেন। মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘন, ঘটনার স্থান-কাল এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়ে আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আদালত ‘তা’জির’ বা বিচারিক বিবেচনাধীন শাস্তির আওতায় এ দণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট উচ্চতর কর্তৃপক্ষ রায় বহাল রাখে। এরপর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা ও মর্যাদা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে এবং আইনশৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

আপডেট : ১০:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬