চুয়াডাঙ্গা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে ইটভাটার মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু

Padma Sangbad
১৪৪

যশোর সংবাদদাতা।।
যশোরের মণিরামপুর উপজেলায় ইটভাটার কাদামাটি ইট তৈরির মেশিনে আটকা পড়ে জাকির মোড়ল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মাসনা-সরুপদাহ এলাকায় অবস্থিত মেসার্স বোল্ড ব্রিকস্ নামের ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত জাকির মোড়ল উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বছর ধরে মেসার্স বোল্ড ব্রিকস্ শ্রমিক হিসেবে কাজ করতেন জাকির মোড়ল। বৃহস্পতিবার জাকির ভাটায় কাদামাটি ইট তৈরির মেশিন পরিস্কার করতে যান। এ সময় জাকির কাদামাটি ইট তৈরির মেশিন পরিস্কার করার সময় আকস্মিকভাবে তার ভিতরে পড়ে যান। এতে চলন্ত মেশিনে পেঁচিয়ে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থালে গিয়ে প্রায় ৩ ঘন্টা প্রচেষ্টার পর জাকিরের মরদেহ উদ্ধার করে। ভাটার মালিক আমিনুর ইসলাম লাল্টু জানান, জাকির প্রায় ২ বছর ধরে ইটভাটায় কাজ করছে। মেশিন পরিস্কার করার সময় দূর্ঘটনাবসত মেশিনে আটকা পড়ে সেখানে তার মৃত হয়।

মণিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ সাফাওয়াত হোসেন বলেন, কাটামাটি প্রস্তুতকারী মেশিনে আটকা পড়া শ্রমিকের মরদেহ ৩ ঘন্টা প্রচেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, ইটভাটায় মেশিনে কাটা পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপডেট : ০৩:৩৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫