চুয়াডাঙ্গা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংর্ঘষে নিহত ২

Padma Sangbad
১০১

যশোরের মণিরামপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই জন। মঙ্গলবার বেলা তিনটার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে যশোর রাজারহাট-চুকনগর মহাসড়কের মণিরামপুর হাসপাতালে মোড়ে।
স্থানীয়রা ও পুলিশ জানান, যশোরগামী একটি মালবাহী ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার সময় দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানের মধ্যে দুই নারী ও এক শিশু ছিল। ভয়াবহ এই সংঘর্ষে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক উপজেলার খানপুর ইউনিয়নের ফেদাইপুর গ্রামের মোসলেম হোসেন (৫৭) মারা যান। এরপর হাসপাতালে নেওয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবি’র স্ত্রী রুপা খাতুন (৪৩) মারা যান। এছাড়াও নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার একবছর বয়সী শিশু কন্যা গুরুতর আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মণিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার সাফায়াত বলেন, মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া অন্যদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে রুপা নামে অপর এক গৃহবধূ মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফ উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
থানার ওসি নুর মোহাম্মাদ গাজী ও উপ-পরিদর্শক অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগীতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপডেট : ১১:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫