চুয়াডাঙ্গা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে মদ ও ইয়াবাসহ আটক ২

Padma Sangbad
১১৪

যশোর সংবাদদাতা।।
যশোরের মণিরামপুরে পৃথক অভিযানে মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, শুক্রবার রাতে উপজেলার বাকোশপোল এলাকার আমিন বিশ্বাসের ছেলে কামরুজ্জামান (৪৮)-কে মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ বোতল মদ উদ্ধার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে, উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে হারুনুর রশিদ (৪০) নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

নেহালপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ অলোক বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল ভবানীপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হারুনুর রশিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ ছিল। তারা বিভিন্ন মাদকসেবীর কাছে পাইকারিভাবে মাদক সরবরাহ করতেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আপডেট : ০৩:৫০:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬