চুয়াডাঙ্গা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনিরামপুরে কিশোর গ্যাং, বাল্যবিয়ে ও মাদক রোধে অভিভাবক সমাবেশ

Padma Sangbad
৩০

যশোর প্রতিনিধি:

যশোরের মনিরামপুরে কিশোর গ্যাং, বাল্যবিয়ে ও মাদকের বিস্তার রোধে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বালিধা পাঁচাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা এডহক কমিটির সভাপতি ও মশিয়ারহাটি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফিরোজ উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন, নেহালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. বজলুর রহমান, জামায়াত সভাপতি আবু তালহা, বিএনপি নেতা হরিচাঁদ মল্লিক ও মনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিৎ মণ্ডলের পরিচালনায় সাবেক প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস, আতিয়ার রহমান ও অরবিন্দু দাস এবং শিক্ষক আব্দুর রহমান, গোলাম কিবরিয়া, জাহাঙ্গীর হোসেন ও আব্দুর সবুরসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, কিশোর গ্যাং, মাদক ও বাল্যবিয়ে কোনো একক পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নয়, বরং এগুলো পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। সন্তান কার সঙ্গে মিশছে এবং কোথায় যাচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও বন্ধুত্বপূর্ণ নজরদারি রাখতে হবে। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ভয় না পেয়ে শিক্ষক বা অভিভাবকদের জানানোর তাগিদ দিয়ে সামাজিক এই ব্যাধিগুলো প্রতিরোধে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আপডেট : ০১:৩৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬