চুয়াডাঙ্গা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মমতা শান্তিরক্ষীর ভূমিকা বোঝেন কি না, সংশয় শশী থারুরের

Padma Sangbad
৪৪

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস এমপি ও ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ শশী থারুর।তিনি বলেছেন, ‘মমতা বন্দোপাধ্যায় শান্তিরক্ষীর ভূমিকা বোঝেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।’ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে শশী থারুর বলেন, ‘কোনো দেশের ভেতর শান্তিরক্ষী পাঠানোর ঘটনা খুবই বিরল, শুধুমাত্র সেই দেশের সরকার যদি অনুরোধ করেই তবেই জাতিসংঘ এই পদক্ষেপ নিতে পারে।’

তিনি আরও বলেন, আমি নিশ্চিত নই যে তিনি (মমতা) জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা। আমি অনেক বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষায় কাজ করেছি। আমি বলতে পারি, কোনো দেশের অনুরোধ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষীদের খুব কম ক্ষেত্রে ওই দেশে পাঠানো যায়।

শশী থারুর আরও বলেন, যখন একটি দেশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তখনই শান্তিরক্ষীদের পাঠানো হয়। তাও ওই দেশের সরকারকে অনুরোধ করতে হবে। তবে আমি পুরোপুরি একমত যে সেখানে (বাংলাদেশ) কী ঘটছে, তার ওপর নজর রাখতে হবে।

আপডেট : ০৮:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪