চুয়াডাঙ্গা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহানাটকীয় ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে সিলেটকে জেতালেন ওকস

Padma Sangbad
১৩১

স্পোর্টস ডেস্ক।।

বিপিএলের ইতিহাসে অবিশ্বাস্য এক নাটকীয় মুহূর্তের জন্ম দিলেন ক্রিস ওকস। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান-এমন সমীকরণে এর আগে কখনোই ছক্কা মেরে ম্যাচ জেতানোর ঘটনা ঘটেনি বিপিএলে। তবে নিজের প্রথম ম্যাচেই সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন ইংলিশ অলরাউন্ডার।

শেষ ওভারে ফাহিম আশরাফের অফ স্টাম্পের বাইরের বল ওকস ব্যাটে চালিয়ে দিতেই বুঝে যান কাজ হয়ে গেছে। হাত তুলে বলের দিকেই ইশারা করেন তিনি। বল উড়ে গিয়ে আছড়ে পড়ে গ্র্যান্ড স্ট্যান্ডের গ্যালারিতে। শেষ বলের সেই ছক্কায় ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ফাইনালের দৌড়ে টিকে থাকে সিলেট টাইটান্স। আর গতবারের মতো এবারও এলিমিনেটর থেকেই বিদায় নেয় ফেভারিট রংপুর রাইডার্স।

১২ মৌসুমে অসংখ্য স্মরণীয় ম্যাচ দেখেছে বিপিএল, তবে এই ম্যাচটি জায়গা করে নিল সেরাদের কাতারে। মৌসুমে প্রথমবার মাঠে নেমেই ওকস বল হাতে ছিলেন দারুণ, আর ব্যাট হাতে শেষ মুহূর্তে হয়ে উঠলেন দলের নায়ক।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকেছিল রংপুর। উইকেটে বাউন্স ও মুভমেন্ট থাকলেও প্রথম কয়েকটি উইকেট ছিল ব্যাটসম্যানদের ভুলে। দ্বিতীয় ওভারে তাওহিদ হৃদয় (৬ বলে ৪) উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলে পরের ওভারে ওকসের বলে বাজে শটে আউট হন দাভিদ মালান (৯ বলে ৪)। অধিনায়ক লিটন কুমার দাসও (৪ বলে ১) ব্যর্থতার মিছিল বাড়ান। ১১ ম্যাচ খেলেও এবারের বিপিএলে কোনো ফিফটির দেখা পাননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

কাইল মেয়ার্সও (১৩ বলে ৮) পাওয়ার প্লে শেষ হতেই বিদায় নেন। ৩০ রানে ৪ উইকেট হারানোর পর খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। তবে খুশদিল (১৯ বলে ৩০) ও মাহমুদউল্লাহ (২৬ বলে ৩৩) কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে নুরুল হাসান সোহান (২৪ বলে ১৮) কিছুটা সময় কাটালেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় রংপুর।

এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। মুস্তাফিজুর রহমান প্রথম ওভারেই ফিরিয়ে দেন তৌফিক খান তুষারকে। পরে আলিস আল ইসলাম ও নাহিদ রানা দ্রুত উইকেট তুলে নিলে ৮ ওভারে সিলেটের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪৪ রান।

চাপের মুখে দলকে টেনে তোলেন স্যাম বিলিংস ও মেহেদী হাসান মিরাজ। ধীরগতির হলেও ৫৪ বলে ৫০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তারা। মিরাজ ২৩ বলে ১৮ রান করে স্টাম্পড হলে বিলিংস পরিস্থিতি বুঝে উইকেট আঁকড়ে ধরেন। ৩২ বল পর্যন্ত কোনো বাউন্ডারি না পেলেও পরে একটি ছক্কা মারেন তিনি।

তবে শেষদিকে বিলিংসও ফিরলে নাটক জমে ওঠে। শেষ বলের আগে প্রয়োজন দাঁড়ায় ৬ রান। তখনই ব্যাট হাতে ইতিহাস লেখেন ক্রিস ওকস—শেষ বলের ছক্কায় সিলেটকে এনে দেন অবিস্মরণীয় জয়, আর বিপিএল পায় তার অন্যতম রোমাঞ্চকর মুহূর্ত।

ক্রিকেট

খেলাধুলা থেকে আরও পড়ুন
সম্পর্কিত
Image not found
রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম
Image not found
স্বর্ণার ছক্কার রেকর্ড, বাংলাদেশের সহজ জয়
Image not found
বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির আলোচনা হয়নি
Image not found
নতুন অধ্যায় শুরু করছেন সৌম্য-প্রিয়ন্তী
রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম
স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
Image not found
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট কেটে নিল চট্টগ্রাম রয়্যালস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। আগামীকাল সিলেটের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে রাজশাহী।

টস জিতে রাজশাহীকে ব্যাট করতে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। শুরুতে দেখে-শুনে ব্যাট করলেও রাজশাহীর ওপেনিং জুটি বড় হতে পারেনি। ৩০ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১৯ বলে ২১ রান করে আউট হন সাহিবজাদা ফারহান। অন্য ওপেনার তানজিদ হাসান তামিম ৩৭ বলে ৪১ রান করে ইনিংসের হাল ধরার চেষ্টা করেন।

তবে এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী। একে একে ব্যর্থ হন দলের অভিজ্ঞ ও মধ্যসারির ব্যাটাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৮, মুশফিকুর রহিম ফিরেন শূন্য রানে। আকবর আলি ৩, জিমি নিশাম ৬ ও রায়ান বার্ল ৩ রান করে আউট হন।

শেষদিকে ঝড় তোলেন আব্দুল গাফফার সাকলাইন। মাত্র ১৫ বলে দুটি চার ও তিনটি ছক্কায় করেন ৩৫ রান। তার ক্যামিও ইনিংসেই মিরপুরের মন্থর পিচে লড়াইয়ের মতো সংগ্রহ পায় রাজশাহী। শেষ পর্যন্ত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৩৩ রান। রিপন মণ্ডল করেন ১০, বিনুরা ৩ রান। হাসান মুরাদ অপরাজিত থাকেন ১ রানে।

চট্টগ্রামের বোলিংয়ে দুটি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান ও আমির জামাল। এছাড়া পাঁচজন বোলার নেন একটি করে উইকেট।

জবাবে রান তাড়া করতে নেমে মন্থর সূচনা করলেও বড় জুটির ভিত গড়ে দেন চট্টগ্রামের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে আসে ৬৪ রান। মোহাম্মদ নাঈম শেখ ৩৮ বলে ৩০ রান করে আউট হন। এরপর হাসান মিরাজ ১৪ বলে ২০ রানের কার্যকর ইনিংস খেলেন। আসিফ আলি যোগ করেন ৮ বলে ১১ রান।

ওপেনার মির্জা বেগ একপ্রান্ত আগলে রেখে ১৯তম ওভার পর্যন্ত খেলেন। তিনি ৪৭ বলে ৪৫ রান করে আউট হন। শেষদিকে অধিনায়ক শেখ মেহেদী হাসান আমির জামালকে সঙ্গে নিয়ে সহজেই জয় নিশ্চিত করেন। মেহেদী ৯ বলে অপরাজিত ১৯ এবং জামাল ২ বলে ২ রান করে অপরাজিত থাকেন।

এই জয়ে প্রথম দল হিসেবে বিপিএলের ফাইনালে উঠে গেল চট্টগ্রাম রয়্যালস।

আপডেট : ১০:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬