চুয়াডাঙ্গা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Padma Sangbad

ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের খাল থেকে আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) সকালে ওই গ্রামের ভাঙনের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবুল হোসেন ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দুরে স্বরূপপুর গ্রামের মৃত বাহার মন্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান জানান, সকালে খালের ব্রীজের নিচে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিচয় শনাক্ত হলে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মহেশপুর থানার ওসি মেহেদি হাসান জানান, বৃদ্ধ আবুল হোসেন সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। খালের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতা বশত খালে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

আপডেট : ০৪:০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬