চুয়াডাঙ্গা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে বিদ্যুস্পৃষ্টে হয়ে মামা ভাগ্নের মৃত্যু

Padma Sangbad
২১১

মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, বাগানমাঠ গ্রামের মৃত জমসেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫১) ও একই গ্রামের মৃত আবু সামার ছেলে নুর আলম বাবু (৩৫)। সম্পর্কে তারা চাচতো মামা-ভাগ্নে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের কৃষক রফিকুল সরকার দুপুরে গ্রামের মাঠে নিজ ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যান। এ সময় সেচ পাম্পের ছিড়ে যাওয়া মোটরের তারে বিদ্যুতায়িত হন। বিষয়টি বুঝতে পেরে তার পাশের জমিতে থাকা চাচাতো ভাগ্নে নুর আলম বাবু উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। দুজনের বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। মাঠে থাকা অন্য কৃষকরা তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দিলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার ওসি মেহেদি হাসান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন কৃষক মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপডেট : ১১:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬