চুয়াডাঙ্গা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে যুবদল-ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল

Padma Sangbad
৪

ঝিনাইদহ প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির সহযোগী-অঙ্গসংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুরে যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মহেশপুর কলেজ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে কলেজ বাসস্ট্যান্ডে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বিক্ষোভ মিছিল থেকে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কথিত নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটিতে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী ফয়সাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান রতন, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ এরশাদ আলী, সদস্য সচিব সুরুজ্জামান সুরুজ, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব বাবুল আক্তার বাবুল এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপডেট : ০৪:৪৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬