চুয়াডাঙ্গা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ বাংলাদেশী আটক, মাদক উদ্ধার

Padma Sangbad
৭২

স্টাফ রিপোর্টার।।

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। রবিবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর মধ্যে ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে। এছাড়াও আরো ২টি অভিযানে মদ, ফেন্সিডিল ও সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ৫৮-বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার রাত ১ টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫৩/১-এস এর নিকট মকরধ্বজপুর গ্রামে হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীবিহীন ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪০ বোতল মদ উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাত ১১টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৯/এমপি এর নিকট চারাতলা পাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ২৮ বোতল ভারতীয় (রিহপবৎবী পড়ঁময) সিরাপ উদ্ধার করা হয়।

অপরদিকে রবিবার খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর এর নিকটে খোশালপুর গ্রামে নায়েব সুবেদার তাপস সরকার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪ জন নারী ও ২ জন শিশু। আটককৃত ধুরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ০১:০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫