চুয়াডাঙ্গা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার শালিখায় সম্পত্তি নিয়ে বিরোধ: ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন, আটক ২

Padma Sangbad
৮

বিশেষ প্রতিনিধি:

মাগুরার শালিখা উপজেলায় পারিবারিক সম্পত্তির বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা (৪২) ওই গ্রামের মৃত ব্যক্তির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বাড়ির জমি ও সম্পত্তি বণ্টন নিয়ে দুই ভাই মাসুদ রানা ও সিদ্দিকের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে এ বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। সিদ্দিকের শ্বশুরবাড়ি একই গ্রামে হওয়ায় খবর পেয়ে তাঁর শ্বশুর নূর আলী ও চাচা শ্বশুর আখের আলী ঘটনাস্থলে আসেন।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে সিদ্দিকের স্ত্রী কাকলি, মাসুদ রানার ছোট ভাইয়ের স্ত্রী সেতু, শ্বশুর নূর আলী ও চাচা শ্বশুর আখের আলী ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়ে মাসুদ রানার ওপর হামলা চালান। এলোপাতাড়ি মারধরে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মাসুদের স্ত্রী ও স্থানীয় লোকজন তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁরাও আহত হন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে নাঘোসা বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন দুই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে শালিখা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দুই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আপডেট : ০১:২০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬