শিরোনাম :
মাগুরায় ‘স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
Padma Sangbad

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা আজ মাগুরার শ্রীপুরে অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মমতাজ মহল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) গৌতম দাস, সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম আকরাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ারদার ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।
সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার কর্তৃক গৃহিত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে এর সফল বাস্তবায়নের লক্ষ্যে দিক নির্দেশনা তুলে ধরেন বক্তারা।






















