চুয়াডাঙ্গা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদককে না বলি, হাসি-উজ্জ্বল সমৃদ্ধ দেশ গড়ি মাদক মানেই অকাল মৃত্যু

Padma Sangbad
২১

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক:
চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের মধ্যরাতব্যাপী বিশেষ সাঁড়াশি অভিযানে ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় পুলিশের এ অভিযান পরিচালিত হয়। বর্তমানে মাদক তরুণদের ভবিষ্যৎ, পরিবার ও সমাজব্যবস্থার জন্য এক ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন :সীমান্তে হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ

লেখাপড়া ও স্বপ্ন নিয়ে এগিয়ে চলা অনেক তরুণ-তরুণী মাদকের কালো ছায়ায় জড়িয়ে পড়ে জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নেশাগ্রস্ত ব্যক্তি পরিবার, সন্তান কিংবা সামাজিক দায়িত্ববোধের প্রতিও উদাসীন হয়ে পড়ে। অন্যদিকে কিছু অর্থলোভী অসাধু ব্যক্তি নিজেদের বিলাসী জীবনযাপনের উদ্দেশ্যে এই ভয়ঙ্কর ব্যবসার সঙ্গে জড়িত হচ্ছে।

অভিযানে আটককৃত আসামিরা হলেন:
নাসির উদ্দিন জুড়োন (৫০), পিতা: মহিউদ্দিন, সাং: উথলী গ্রাম।
রেজাউল শাহা (২৮), পিতা: মানিক শাহা, সাং: লক্ষ্মীপুর গ্রাম।
উজির আলী (৫৮), পিতা: আব্দুর রহিম, সাং: লক্ষ্মীপুর গ্রাম।
সোহরাব হোসেন (৫০), পিতা: ফরজন আলী, সাং: নতুনপাড়া এলাকা।

আরও পড়ুন :রাজধানীর লেকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে সকলের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
“মাদককে না বলুন, সুস্থ সমাজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলুন।

আপডেট : ১০:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬