চুয়াডাঙ্গা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে আটক পুলিশ কর্মকর্তা

Padma Sangbad
১২৩

অনলাইন ডেস্ক।।
বরিশালে মাদকবিরোধী অভিযানে পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকালে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম।

আটকরা হলেন বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার এএসআই দেলোয়ার হোসেন (৩৮), বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভট্টখামার নোয়াপাড়া এলাকার নাহিদ হাসান (২৬), বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মিরাজুল ইসলাম (৩৪) এবং বরিশাল নগরীর পলাশপুর এলাকার ফাতেমা আক্তার নুরজাত (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ কড়াপুর এলাকায় মিরাজুল ইসলামের বাড়িতে মাদক কেনাবেচা, সেবন ও আড্ডা হয়—এমন তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৬টার দিকে বাড়িটিতে অভিযান চালানো হয়। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় অভিযানের সদস্যরা ঘরে প্রবেশ করতে সক্ষম হন।

পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, ঘরে প্রবেশের পর চারজনকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দেলোয়ার হোসেন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। পরে বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে জানানো হলে তারা দেলোয়ার হোসেনের পরিচয় নিশ্চিত করে তাকে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইন ও চাকরিবিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দেলোয়ার হোসেন ছাড়া বাকি তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে। তারা মাদক সেবনের কথা স্বীকার করায় তাদের ডোপ টেস্ট করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ০১:৪২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬