চুয়াডাঙ্গা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৩.৪০, জিপিএ-৫ পেলেন ৯৬১৩ জন

Padma Sangbad
১০৩

অনলাইন ডেস্ক।।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

এর মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, যা বাংলা শিক্ষা ব্যবস্থায় এইচএসসির সমমান।

এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ। এ বছর আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৫ হাজার ৫৫৮ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৬ হাজার ৪৩৩ জন এবং ছাত্রী ৩৯ হাজার ১২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ শিক্ষার্থী।

আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রকাশিত ফলে এ তথ্য জনা যায়।

ফলাফল দেখা যাবে যেভাবে –

মুঠোফোনের SMS-এর মাধ্যমেও ফলাফল জানা যাবে। এজন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবার পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সবশেষ সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।।

আপডেট : ১২:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪