চুয়াডাঙ্গা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে চাই : বিএনপি মহাসচিব

Padma Sangbad
১৫৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দল একটি নতুন বাংলাদেশ চায় উল্লেখ করে বলেছেন, ‘আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য ও মানবাধিকার দেশ গঠন করতে চাই।’
আজ সোমবার স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর মাজারে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ এবং দোয়া শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা আজ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেছি। আজকে আমরা শপথ নিয়েছি, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সে বিজয়কে সুসংহত করবো।
গণতান্ত্রিক আন্দোলনের যারা কারাগারে আছেন তাদের মুক্তির বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি জানিয়ে ফখরুল বলেন, সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের মধ্য দিয়ে যে অন্তবর্তী সরকার গঠিত হয়েছে সে সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন দিচ্ছি। দলকে দৃঢ় করতে আমরা কাজ করছি।
তিনি বলেন, ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করে দেয়ার জন্য চক্রান্ত হচ্ছে। কিছু লোক আমাদের নেতা-কর্মীদের উপর হামলা করে গোলযোগ সৃষ্টি করার পাঁয়তারা করে যাচ্ছে। পরিষ্কার করে বলতে চাই, আমাদের কোনো নেতাকর্মী, কোন গোলযোগের সাথে জড়িত নয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয়সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপডেট : ১১:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪