চুয়াডাঙ্গা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফল ঘোষণায় সময় লাগে কেন?

Padma Sangbad
১০১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। বাংলাদেশ সময় সন্ধ্যায় ছয়টায় শুরু হবে এই ভোটগ্রহণ।তবে ইলেক্ট্রনিক পদ্ধতিতে ভোট হলেও আজ রাতেই ফল জানা যাবে না। বিভিন্ন কারণে জয়ী ঘোষণা করতে একাধিক দিন সময় লেগে যেতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাতীয় ও সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে লড়াই জোরাল হবে। কয়েকটি এলাকায় ব্যবধান খুবই কম হতে পারে। ফলে পুনরায় ভোট গণনারও প্রয়োজন পড়তে পারে। আর যদি ভোটের ব্যবধান খুব কম হয় বা কোনো প্রার্থী নির্বাচনী জালিয়াতির অভিযোগ করেন, তবে ফল ঘোষণায় আরও বেশি সময় লাগতে পারে। ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী জালিয়াতির অভিযোগ তোলার কারণে কিছু রাজ্যের ফল চূড়ান্ত হতে সময় লেগেছিল।

প্রত্যেক অঙ্গরাজ্যে ভোটের ওপরই সরাসরি ফল ঘোষণা নির্ভর করে না। অনেক ক্ষেত্রে ফল আসার আগেই বুথফেরত জরিপ ও বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য বিজয়ীর নাম বলে দেওয়া যায়। তবে যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয় সেই রাজ্যগুলোতে বিজয়ী ঘোষণা করা কঠিন হয়ে পড়ে।

২০২০ সালে ৩ নভেম্বর মঙ্গলবার ভোটগ্রহণ শুরু হয়। আর বাইডেনকে জয়ী ঘোষণা করা হয় ৭ নভেম্বর শনিবার। সেবছরের নির্বাচনের মতো এবারও আগাম ভোট ও ডাকযোগে ভোটের কারণে ফল ঘোষণায় বিলম্ব হতে পারে। ডাকযোগে দেয়া ভোটের গণনা কয়েকদিন ধরে চলে এবং অনেক রাজ্যে আইন অনুযায়ী ভোট গ্রহণ শেষের পরে পৌঁছানো ডাকভোটও গণনা করা হয়।

আপডেট : ১১:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪