চুয়াডাঙ্গা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালতীপুরে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে অচেনা ড্রোন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ!

Padma Sangbad

Oplus_131072

২৩৬

দৈনিক পদ্মা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক।

মালদহের মালতীপুরে শনিবার দুপুরে এক অস্বাভাবিক ঘটনার সাক্ষী থাকল জনসভা প্রাঙ্গণ। মমতা বেনার্জি এর হেলিকপ্টারে ওঠার ঠিক আগে হেলিপ্যাডের সামনে হঠাৎ একটি অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যায়। ঘটনাটি চোখে পড়তেই মুখ্যমন্ত্রী কিছুক্ষণ থেমে যান এবং মাইক হাতে নিয়ে নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে বলেন, কারা এই ড্রোন উড়িয়েছে তা খতিয়ে দেখা এবং দোষীদের শনাক্ত করা জরুরি।
সেদিন মালদহ জেলায় তাঁর তিনটি জনসভা নির্ধারিত ছিল। মানিকচকের সভা শেষ করে তিনি মালতীপুরে দ্বিতীয় সভা করেন। সেখান থেকে গাজোলের উদ্দেশে রওনা দেওয়ার সময়ই এই ড্রোনের উপস্থিতি নজরে আসে। কীভাবে এটি সেখানে পৌঁছল বা কারা পরিচালনা করছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি মুখ্যমন্ত্রীর যাতায়াত ঘিরে একাধিক বিপত্তির ঘটনা ঘটেছে। গত ২৬ মার্চ খারাপ আবহাওয়ার কারণে তাঁর বিমান নির্ধারিত সময়ে কলকাতায় অবতরণ করতে পারেনি এবং প্রায় ৭০ মিনিট আকাশে চক্কর কাটার পর অবশেষে নিরাপদে নামে। আবার ১ এপ্রিল মুর্শিদাবাদে প্রবল ঝড়বৃষ্টির কারণে তাঁর কপ্টার নির্ধারিত স্থানে নামতে পারেনি, ফলে সড়কপথে যাত্রা করতে হয় তাঁকে।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক মহলেও টানাপোড়েন বেড়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের কয়েকজন উচ্চপদস্থ আমলা ও পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের বদলে নতুনদের নিয়োগ করা হয়েছে। কমিশনের এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে রাজ্যের শাসকদল। মুখ্যমন্ত্রী চিঠি লিখে অভিযোগ করেছেন, কোনও পূর্ব আলোচনা ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রচলিত প্রথার পরিপন্থী। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন।

আপডেট : ০৪:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬