চুয়াডাঙ্গা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাহমুদউল্লাহ-সাকিবের রেকর্ড জুটিতে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

Padma Sangbad
৮৫

১১৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেড় শ’র অনেক আগে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল বাংলাদেশ শিবিরে। তবে মহাবিপদ কাটিয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। অষ্টম উইকেটে ১০৬ বলে ৯২ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তারা। শেষদিকে শরিফুল ইসলাম ও নাহিদ রানার ছোট ক্যামিও জুটি গড়লে ২২৭ রানে থামে বাংলাদেশ।

টানা ৪ সিরিজ ও ১১ ম্যাচে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডে হেরেছে বাংলাদেশ। আজকে চলমান দ্বিতীয় ওয়ানডে তাই বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। তবে মহাগুরত্বপূর্ণ এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে টাইগাররা। ১০০ রান করতেই হারিয়ে বসেছে শুরুর ৫ উইকেট।

সেন্ট কিটসে মহাগুরুত্বপূর্ণ এই লড়াই শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। তার আগে হওয়া টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠানোর সিদ্ধান্ত নেন শেই হোপ। ম্যাচে একটি পরিবর্তন আনে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে খেলছেন শরিফুল ইসলাম। একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজও। অভিষেক ঘটতে যাচ্ছে মারকুইনহো মিন্ডলের।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ঝোড়ো সূচনার ইঙ্গিত দেন তানজিদ হাসান তামিম। তবে আরেক পাশে নড়বড়ে সৌম্য ফিরে যান চতুর্থ ওভারের প্রথম বলেই। প্রথম পাওয়ার প্লের ১০ ওভারের মধ্যে জেডন সিলসের আক্রমণে ফিরে যান লিটন দাস আর মেহেদী হাসান মিরাজও। এদের মধ্যে কেউ ৫ রানও স্পর্শ করতে পারেননি। ৪ রান করতে লিটন দাসকে খরচ করতে হয়েছে ১৯ বল।

দারুণ ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ তামিম। দলীয় ৬৪ রানের মাথায় চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন তিনি। তার আগে ৩৩ বলে অবশ্য ৪৬ রান করে ফেলেন তিনি। ৪টি চারের সঙ্গে হাঁকান ২টি ছক্কা। প্রতিরোধের ইঙ্গিত দিয়েও ২৪ রানের বেশি করতে পারেননি আফিফ হোসাইন। ১০০ রানে পঞ্চম ব্যাটার হিসেবে ফেরেন তিনি। দলের সঙ্গে আর ৪ রান যোগ হতে ফেরেন প্রথম ম্যাচে ঝোড়ো ব্যাটিং করা জাকের আলীও। দলের বিপদ বাড়িয়ে ১১৫ রানের মাথায় বিদায় নেন রিশাদ হোসেনও।

৭ উইকেট হারিয়ে দল যখন দেড় শ’র নিচে অলআউট হওয়ার শঙ্কায়, তখনই তানজিম হাসান সাকিবকে নিয়ে প্রতিরোধ গড়েন মাহমুদউল্লাহ। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের হতাশ করে গড়েন ৯২ রানের বড় জুটি। অষ্টম উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে, ওয়ানডেতে ৮ম উইকেটে বাংলাদেশের রেকর্ড রানের জুটি ছিল মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুনের। ২০১৯ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রানের জুটি গড়েছিলেন তাঁরা।

এই জুটিতে ৬২ বলে তানজিমের অবদান ৪৫ রান। ৪টি চারের পাশাপাশি দুইটি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তার সর্বোচ্চ রানের ইনিংস। ২০৭ রানে অষ্টম ব্যাটার হিসেবে তার আউটের পরের ওভারেই আউট হন মাহমুদউল্লাহ। ধীরগতির কিন্তু কার্যকর ৬২ রান এসেছে ‘সাইলেন্ট কিলারের’ ব্যাটে। তার ৯২ বলের ইনিংসে ২টি চারের দ্বিগুণ ছিল ছক্কার মার। ক্যারিয়ারে এটি তার ৩১তম ফিফটি। শেষদিকে শরিফুল ৮ বলে ১৫ রানের ক্যামিও ইনিংস খেললে ২৫ বল বাকি থাকতে ২২৭ রানে থামে বাংলাদেশ।

আপডেট : ১১:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪