চুয়াডাঙ্গা ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে সমর্থকদের দুয়ো শুনলেন সাকিব

Padma Sangbad
১৬০

দেশের মাটিতে এমন কিছু হয়ত কখনোই শোনা হয়নি সাকিব আল হাসানের। এর আগে বহুবারই বিতর্কে জড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে কখনোই দর্শকদের একতরফা রোষের মুখে পড়তে হয়নি তাকে।

মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় হারের পর কলকাতায় উড়ে গিয়েছে পুরো দল। আর সাকিব ধরেছেন দেশের পথ। নিজের রানখরা কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে ছুটে আসেন টাইগার অধিনায়ক। গতকাল বুধবার অনুশীলন করেছেন। অনুশীলন করতে আসেন আজ সকালেও।

মিরপুরে অনুশীলন শেষে ফেরার মুখে দুয়োধ্বনি শুনতে হয় সাকিবকে। ছবি-সংগৃহীত

প্রায় তিন ঘন্টার অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত সমর্থকদের রোষানলে পড়েন সাকিব। এসময় ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি ছুড়ে দেওয়া হয় সাকিবের প্রতি। কিছুক্ষণের মধ্যেই একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন টাইগার অধিনায়ক।

গতকাল একদফা অনুশীলন শেষ করেছিলেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার আবার এসেছিলেন গুরু ফাহিমের কাছ থেকে ব্যাটিংটা ঝালিয়ে নিতে। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শের-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর সেখানে ৩ ঘন্টার বেশি সময় ধরে অনুশীলন করেন তিনি। দুপুর ১২টা ৪২ মিনিটে মিরপুর ত্যাগ করেন সাকিব।

এ সময় সাকিবের সঙ্গে ছিলেন তার কোচ নাজমুল আবেদিন ফাহিম। এসময় তারা কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। জানা গেছে বিকেল ৪টার ফ্লাইটে কলকাতার উদ্দেশে দেশ ছাড়তে পারেন সাকিব।

আপডেট : ০৭:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩