চুয়াডাঙ্গা ০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

Padma Sangbad
৭৬

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার কমলদহ এলাকায় একটি আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ট্রাকচালক ইদ্রিস মহাজন (৪৮) ঘটনাস্থলেই নিহত হন।

বুধবার (১ অক্টোবর) ভোরে চট্টগ্রামমুখী মহাসড়কের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া এলাকার বাসিন্দা এবং মরহুম সুলতান মহাজনের ছেলে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার হায়াতুন নবী জানান, ভোরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে চালক ইদ্রিস মহাজন ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ জাকির রব্বানী জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত চালকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকটিও উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

্

আপডেট : ০২:১৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫