চুয়াডাঙ্গা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিবনগরে আমবাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Padma Sangbad
১০

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় আমবাগান থেকে রজনী খাতুন (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাবুপুর মাঠের একটি ব্রিজের পার্শ্ববর্তী আমবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রজনী খাতুন মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের রইদুল শেখের কন্যা এবং সোনাপুর নতুনপাড়া এলাকার রিপন শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মাঠের দিকে হাঁটতে গিয়ে পথচারীরা আমগাছে রজনী খাতুনের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আলোড়ন তৈরি হয়। পরবর্তীতে মুজিবনগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপডেট : ১২:০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬