মুজিবনগরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা , থানায় অপমৃত্যু মামলা

মুজিবনগর প্রতিনিধি।।
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় নাছিম রেজা (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার মোনাখালী ইউনিয়নের রামনগর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নাছিম রেজা একই গ্রামের তৌফিক আলীর ছেলে এবং মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নাছিমকে নিজ ঘরে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার দাদি রজিফা খাতুন সর্বপ্রথম বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশী ও স্বজনরা ছুটে আসেন এবং তাকে দ্রুত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কারণে এই মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।




















