চুয়াডাঙ্গা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিবনগরে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

Padma Sangbad
১০৭

মুজিবনগরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে মিম খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ দিকে এই ঘটনা ঘটে।

মিম মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের গোপালনগর দক্ষিণপাড়ার মিজারুল ইসলামের একমাত্র মেয়ে এবং গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং এবারের এসএসসি পরিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে মিম স্কুল শেষে প্রাইভেট পড়ে বাড়ি এসে ঘরে শুয়ে পড়ে। এসময় তার মা ভৈরব নদীতে গোসল করতে গিয়েছিল। গোসল শেষে তার মা বাড়ি এসে দেখে ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে তার সাড়া না পেয়ে একটি হাসুয়া দিয়ে ঘরের সিটকিনি খুলে ঘরে ঢুকে দেখতে পায় তার মেয়ে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

মায়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মীমকে ঝুলন্ত অবস্থায় থেকে ওড়নার ফাস খুলে নিচে নামায়। কি কারনে মিম আত্মহত্যা করেছে আশেপাশের লোকজন এবং পরিবারের লোকজন বলতে পারছেনা।

মুজিবনগর থানা ইনচার্জ মেহেদী রাসেল জানান, খবর পেয়ে থানা পুলিশ লাশ হেফাজতে নেই এবং তদন্ত শুরু করে প্রাথমিক তদন্তে এটা আত্মহত্যা বলে মনে হয়েছে। তাছাড়া পরিবারের কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ গোপালনগর কবরস্থানে দাফন করা হয়েছে।।

আপডেট : ১২:৩৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২