চুয়াডাঙ্গা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিবনগরে মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী নিহত

Padma Sangbad
১৬৪

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রাব্বানী (৩২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুজিবনগর-গোপালনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রাব্বানী যশোর সদর উপজেলার নরসিংহকাটি গ্রামের আবু বক্কর সরদারের ছেলে। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গোলাম রাব্বানী মোটরসাইকেলযোগে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপডেট : ১২:৪৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫