চুয়াডাঙ্গা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জের মেঘনায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, মা ও দুই সন্তানসহ নিখোঁজ ৬

Padma Sangbad
৭৩

মুন্সিগঞ্জের মেঘনায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবি গেছে। এ ঘটনায় মা ও তার দুই সন্তানসহ ছয়জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গজারিয়া ঘাটের অদূরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- সুমনা, তার মেয়ে জান্নাতুল মাওয়া ও সাফা।

বেঁচে ফেরা যাত্রী রিয়াদ জানান, বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলার দৌলতপুর থেকে ১১ জন আত্মীয়-স্বজনজন মিলে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জের সীমান্তবর্তী চর কিশোরগঞ্জ এলাকায় ভ্রমণের জন্য এসেছিলেন তারা। ভ্রমণ শেষে সন্ধ্যায় তারা ট্রলারযোগে গজারিয়ায় ফিরে যাচ্ছিলেন। তাদের ট্রলারটি মাঝনদীতে পৌঁছালে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় অন্যরা তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ হন ছয়জন। এদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

ফায়ার সার্ভিস মুন্সিগঞ্জ সদর ইউনিটের লিডার মনিরুজ্জামান খোকন বলেন, নিখোঁজদের মধ্যে চারজন শিশু ও দু’জন নারী রয়েছেন। বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় নদীতে অভিযান চালানো যাচ্ছে না।

সকাল হলে আমাদের অভিযান তৎপরতা চলবে বলে জানান তিনি।

আপডেট : ১২:২১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩