চুয়াডাঙ্গা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৫

Padma Sangbad
১৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি।।

মুন্সিগঞ্জে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২০২ পিস ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এসব অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) জেলার সিরাজদিখান, টংগিবাড়ী ও লৌহজং উপজেলায় এসব অভিযান চালানো হয়।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা পেট্রোল পাম্পসংলগ্ন সড়কে অভিযান চালায় সিরাজদিখান থানা-পুলিশ। এ সময় ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন চালতিপাড়া গ্রামের মো. শামীম হোসেন ওরফে পিচ্চি শামীম (২৮) এবং লক্ষীবিলাশ গ্রামের নিলয় মন্ডল (২৩)।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টংগিবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ মঞ্জু শেখ (৪০) ও রিয়াদ হোসেন অন্ত (২১) নামের দুজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা দুজনই উত্তর পাইকপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশের ভাষ্য অনুযায়ী, মঞ্জু শেখের বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাতটি মামলা রয়েছে।

এ ছাড়া শুক্রবার দুপুর আড়াইটার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় পুন্নির মুদি দোকানের সামনের সড়ক থেকে ৩০০ পিস ইয়াবাসহ গাজী আশিক (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি পদ্মা সেতু উত্তর থানার যশলদিয়া গ্রামের বাসিন্দা।

জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আপডেট : ১২:১৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬