চুয়াডাঙ্গা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে চালককে চেতনানাশক খাইয়ে মিশুক চুরির সময় যুবক গ্রেপ্তার

Padma Sangbad
১৫৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে মিশুক চালককে অচেতন করে গাড়ি নিয়ে পালানোর সময় মো. রিফাত হোসেন বাপ্পী (২২) নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া মিশুকটি উদ্ধার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টংগীবাড়ী উপজেলার বেশনাল বাজারসংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রিফাত হোসেন বাপ্পী ও মোছা. মুক্তা নামের এক নারী সিপাহীপাড়া থেকে দিঘীরপাড় যাওয়ার কথা বলে একটি মিশুক ভাড়া করেন। গন্তব্যে যাওয়ার পথে তারা কৌশলে মিশুক চালককে চেতনানাশক মেশানো কোনো খাবার খাওয়ান। এর কিছুক্ষণ পর চালক নিস্তেজ ও অচেতন হয়ে পড়লে টংগীবাড়ী থানার বেশনাল বাজারের কাছে এসে তারা জোরপূর্বক মিশুকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন বিষয়টি দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রে অবগত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত তৎপর হয়ে বেশনাল বাজার ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে।

অভিযান চলাকালে পুলিশ চুরি যাওয়া মিশুকটিসহ মো. রিফাত হোসেন বাপ্পীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটক রিফাত হোসেন বাপ্পী বরিশালের বানারীপাড়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় বসবাস করতেন।

পুলিশ আরও জানিয়েছে, এই মিশুক চুরির ঘটনার সঙ্গে জড়িত অপর পলাতক আসামি মোছা. মুক্তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপডেট : ০২:৪৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬