মুন্সিগঞ্জে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা: মামলা দায়ের, গ্রেপ্তার ১
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে বাসা থেকে ডেকে নিয়ে মুন্না মৃধা নামে এক ব্যক্তিকে মারধর ও নির্যাতনের পর হত্যার ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারনামীয় ৫ নম্বর আসামি কাইয়ুম ফরাজী ওরফে কর্নেলকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড় ১২টার দিকে চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকা থেকে মুন্সিগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ টিম অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কাইয়ুম ফরাজী টরকি উত্তর কান্দি এলাকার মতি ফরাজীর ছেলে।
মামলার এজাহারে বলা হয়, গত ১৫ অক্টোবর রাত ১০টার দিকে কতিপয় ব্যক্তি মুন্না মৃধাকে টরকি দক্ষিণ কান্দি গ্রামের নিজ বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর আটকে রেখে তাঁর ওপর নির্মম নির্যাতন চালানো হয়। পরদিন ১৬ অক্টোবর রাত ৩টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাড়িতে রেখে পালিয়ে যায় তারা। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সকালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত মুন্না মৃধার স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে শনিবার দুপুরে মুন্সিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—নিহত মুন্না মৃধা ও আসামিদের মধ্যে মাদক ব্যবসার পাওনা লেনদেন নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।


















