চুয়াডাঙ্গা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় স্বর্ণা আক্তার নামের এক কলেজ ছাত্রী নিহত

Padma Sangbad
৬৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় স্বর্ণা আক্তার (১৭) নামের দোহার পদ্মা কলেজের এক ছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটরসাইকেল করে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাচ্ছিল স্বর্ণা আক্তার। পথে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে পড়ে যায় স্বর্ণা আক্তার। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দূর্ঘটনার পরে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত যুবক। ঘাতক ট্রাকটিকেও আটক করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তাইবির জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে।।

আপডেট : ০৬:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪