চুয়াডাঙ্গা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

Padma Sangbad
২১

অনলাইন ডেস্ক।।
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি প্রাইভেটকার মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

ভবেরচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বলেন, ‘নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।’

আপডেট : ০২:২৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬